October 23, 2026, 7:00 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু, স্ত্রীর চোখের সামনেই মর্মান্তিক দুর্ঘটনা

Reporter Name

বরিশাল জেলা প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে আমড়া গাছ থেকে পড়ে তৈয়ব আলী (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গারুড়িয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ইউসুফ হাওলাদারের আমড়া গাছে উঠে দিনমজুর হিসেবে আমড়া পাড়ছিলেন তৈয়ব আলী। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে গেলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার সময় গাছের নিচেই অবস্থান করছিলেন তৈয়ব আলীর স্ত্রী। তার চোখের সামনেই স্বামী গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার জানান, হাসপাতাল থেকে নিহত শ্রমিকের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশরে এই কর্মকর্তা।