October 23, 2026, 6:16 am
শিরোনাম:
ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

অসহায় গোলা বেগমের ঘর নির্মাণের দায়িত্ব নিলো “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”

Reporter Name

রিপোর্ট অলিউল্লাহ।। বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে দেউলী গ্রামের অসহায় বিধবা নারী গোলা বেগমের ঘর নির্মাণের দায়িত্ব নিলো “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২২ মে) সকলে দোয়া ও মিলাদের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করা হয়।
‎
‎জানা যায়, মৃত হাকিম মোল্লা বছর খানেক আগে তিনি মারা যান। স্বামী মারা যাওয়ায় বিধবা গোলা বেগম খুব কষ্টে দিনযাপন করে আসছেন। তার এক ছেলে ৩ মেয়ে নিয়ে টিনের জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। বিধবা নারীর বসবাসের অসুবিধার কথা শুনে এগিয়ে আসে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। নতুন ঘর নির্মাণের কথা শুনে মহান আল্লাহ তালার কাছে সংগঠনের জন্য আমি দুই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আয় রোজগার ও বরকত বাড়িয়ে দেন।

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন এর সভাপতি সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন তালুকদার মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে বিধবা গোলা বেগম জরার্জীণ ঘরে বসবাস করতেন গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনের সদস্যদের সহযোগীতায় একটি নতুন টিনের ঘর করে দেওয়ার পরিকল্পনা করি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদ খান মানবিক কাজের জন্য সংগঠনের ভূয়াসী প্রশংসা করেন, সংগঠনের সবুজ মল্লিক,রাব্বি হাফেজুল শরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।