September 12, 2026, 6:38 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

রকস্টার’-এর টিজারে ভিন্ন এক শাকিব

Reporter Name

বিনোদন ডেস্ক।। ঢালিউডে একের পর এক নতুন চমক নিয়ে দর্শকের সামনে আসছেন শাকিব খান। কখনো রাজকুমার আবার কখনো তুফান হয়ে পর্দায় ঝড় তুলেছেন।

এবার তিনি ধরা দিলেন রকস্টার রূপে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার।

এতে শাকিবকে স্টাইলিশ লুকে দেখা গেছে, যা ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। এক মিনিট বিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন।
ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার’। সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে।

টিজারে একটি গানের অংশ বিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায় ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। গানটির কথা ও সুর দর্শকদের মনে আলাদা মাত্রা যোগ করেছে।

পুরো টিজার জুড়ে ছিলো শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’

আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে। সিনেমাটি আগামী ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।