September 12, 2026, 6:38 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

Reporter Name

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা।।
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম (মাহি) এবং পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের তাস খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওবায়দুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) প্রায় ২২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিন ব্যক্তিকে একটি স্থানে বসে তাস খেলতে দেখা যায়। তাদের সামনে টাকাও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, “আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, ভিডিওতে থাকা বিএনপি নেতা ওবায়দুল ইসলাম (মাহি) অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় ওবায়দুল ইসলাম (মাহি)-কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।