September 12, 2026, 8:04 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ সংকট, বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে

Reporter Name

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ পহেলা বৈশাখকে ঘিরে বরাবরের মতো ইলিশ মাছের চাহিদা বেড়েছে বহুগুণ। তবে চলতি বছর বাকেরগঞ্জে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে বাজারে যে অল্পসংখ্যক ইলিশ পাওয়া যাচ্ছে, তা বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ইলিশ ১৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ছোট আকারের ইলিশও ১০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী ইলিশ ভোজন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।

বিক্রেতারা জানান, নদীতে ইলিশ ধরা কমে যাওয়া এবং সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধিও দামের ওপর প্রভাব ফেলছে।

ক্রেতাদের অভিযোগ, প্রতিবছরই পহেলা বৈশাখ এলেই ইলিশের দাম বেড়ে যায়। তবে এ বছর পরিস্থিতি আরও খারাপ। তারা বাজার মনিটরিং জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় বিভিন্ন নিষেধাজ্ঞা এবং প্রাকৃতিক কারণেও সরবরাহ কমে যেতে পারে। ফলে বাজারে এর প্রভাব পড়েছে।

পহেলা বৈশাখে ইলিশ-পান্তা বাঙালির ঐতিহ্যের অংশ হলেও, এ বছরের উচ্চমূল্যের কারণে অনেকেই বিকল্প খাবারের দিকে ঝুঁকছেন।