September 12, 2026, 8:03 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

শিক্ষকদের শাটডাউনে স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয়, ভোগান্তিতে শিক্ষার্থীরা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : সংবিধি প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শিক্ষকরা জানান, শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান সংক্রান্ত একটি সুস্পষ্ট সংবিধি প্রণয়ন ও তা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। পাশাপাশি শিক্ষক পদোন্নতি বন্ধ থাকা এবং নতুন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে গেছেন বলে জানান।

কর্মসূচির অংশ হিসেবে শুধু পাঠদানই নয়, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত শিক্ষকরাও তাদের কার্যক্রম স্থগিত রেখেছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে হঠাৎ করে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগে পড়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, নির্ধারিত পরীক্ষা ও ক্লাস স্থগিত হওয়ায় তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী সংবিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত শিক্ষক পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে শিক্ষকদের দাবি, সংবিধি প্রণয়ন ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের চলমান এই অচলাবস্থা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।