October 25, 2026, 12:21 pm
শিরোনাম:
২ মাসে মাদককাণ্ডে ২৭ পুলিশ সদস্য কারাগারে পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ বরিশালে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা পিরোজপুর সাঈদীর মামলার বাদীর দাফনে বাধার অভিযোগ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার থানার হাজতে বসে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান এসআই সহ দুই জন প্রত্যাহার দুই সন্তানের কেউ নেয় না বিধবা মায়ের খবর, ছেঁড়া পলিথিনের ঝুপড়িতে কাটে সাফিয়ার জীবন বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে উধাও বিএনপি নেতার স্ত্রী

বরিশালে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ

Reporter Name

জেলা প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মুলাদীতে বিস্ফোরণে ছয় যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সেখানে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করেনি।

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উত্তর বালিয়াতলী গ্রামের দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২২) এবং বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে সালমান (২১)। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের পর আহতদের স্বজন ও সহযোগীরা তাঁদের ঢাকায় নিয়ে যান। সেখানে একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে কোন হাসপাতালে তাঁরা ভর্তি রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। প্রতিপক্ষকে মোকাবিলা করতে বিভিন্ন পক্ষের অস্ত্র ও বিস্ফোরক মজুদের অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ উত্তর বালিয়াতলী এলাকা পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে তথ্য দিচ্ছেন না। আহত ব্যক্তিরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের সন্ধান চলছে।