October 24, 2026, 10:07 am
শিরোনাম:
দুই সন্তানের কেউ নেয় না বিধবা মায়ের খবর, ছেঁড়া পলিথিনের ঝুপড়িতে কাটে সাফিয়ার জীবন বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে উধাও বিএনপি নেতার স্ত্রী ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডায় পুলিশের জিডি মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মাদ্রাসা শিক্ষার্থীকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ২ যুব মহিলা লীগ নেত্রী ডালিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার আসামি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার বাকেরগঞ্জে দুই ইউনিয়নের সংযোগ সেতু এখন মরণফাঁদ, বন্ধ যানবাহন চলাচল

যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

Reporter Name

বরিশাল প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার
সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ঘরের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা প্রবেশ করে কাওসারকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুত্বর আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে যুবদল কর্মী কাওসারকে হত্যা করা হয়েছে।

নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের ছেলে। পেশায় তিনি একজন ভাড়ার মোটরসাইকেল চালক ।

এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় সন্দেহের তীর নিজদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।