October 23, 2026, 2:39 pm
শিরোনাম:
আসামি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার বাকেরগঞ্জে দুই ইউনিয়নের সংযোগ সেতু এখন মরণফাঁদ, বন্ধ যানবাহন চলাচল তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক ভারতে উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, ঘরহারা হাজারো মুসলিম পরিবার দশমীতে সিঁদুর খেলার আনন্দের মাঝেই নববধূর মৃত্যু বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আপন দুই ভাইয়ের বাকেরগঞ্জে দুই অটোরিকশাচাপায় বৃদ্ধ নিহত বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী

আসামি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার

Reporter Name

নিজস্ব প্রতিনিধি।।
গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান (৩০) এবং স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। আহত হয়েছেন পুলিশের আরেক উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানের পর আসামিকে নিয়ে থানায় ফিরছিল পুলিশ।

পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়িটি থামানো হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর এবং গাড়িচালক রাব্বি।

এমন সময় ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা রফিক মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত হন পুলিশ সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় আহত এসআই জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি অভিযান শেষে থানায় ফেরার পথেই এমন দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।