September 12, 2026, 7:23 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

Reporter Name

অনলাইন ডেস্ক।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন ৫০ জন।

রোববার (১০ মে) দলটির বাংলামোটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।

এ সময় তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট ও দুর্নীতির সাথে সম্পৃক্ততা না থাকলে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে অন্য দলের কেউ-ও এনসিপির পক্ষে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে দলটি থেকে জানানো হয়, ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসবে যদি কোনো প্রার্থী প্রত্যাশা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ না করেন। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে বেছে নেবেন।

এতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, তার দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ শুরু করবেন। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো রূপরেখা না দেওয়ায় নির্দিষ্ট সময়সীমা চায় এনসিপি।