October 28, 2026, 5:55 am
শিরোনাম:
সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পান্ডব নদীর ভাঙনে বিলীন পাকা সড়ক, বসতবাড়ি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীপাড়ের মানুষ সাঈদীকে ‘আল্লাহর ওলি’ বললেন মানিক পশারীর বোন, সাক্ষ্য নিয়ে জানেন না কিছুই

হরমুজ প্রণালিতে দু’টি জাহাজ জব্দ করল ইরান

Reporter Name

বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।।
হরমুজ প্রণালি থেকে দু’টি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে গেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।

আইআরজিসি জানিয়েছে, ‘হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন বা লাল রেখা।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এমএসসি ফ্রানচেস্কা ও এপামিনোন্দাস নামের দু’টি জাহাজকে জব্দ করা হয়েছে এবং সেগুলোকে এখন ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে খবর পাওয়া গিয়েছিল, ইরান উপকূলের অদূরে একটি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। অন্যদিকে ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে আইআরজিসি অনুমতি ও সমন্বয় প্রয়োজন বলে জানানো হয়েছে।

আইআরজিসির এই পদক্ষেপ মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি কৌশলেরই অংশ।

এর আগে সংস্থাটি জানিয়েছিল, এই পানিপথ দিয়ে চলাচলকারী সকল জাহাজকে আইআরজিসির সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এখন থেকে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নির্দিষ্ট চার্জ ও ট্রানজিট ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে। যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে আইআরজিসির সঙ্গে আগাম সমন্বয় বাধ্যতামূলক করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।