September 12, 2026, 8:06 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু: শোকার্ত পরিবারের পাশে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন

Reporter Name

বাকেরগঞ্জ বরিশাল প্রতিবেদক।।
ভুক্তভোগী মুক্তার মা ও তার দুই সন্তানকে সান্ত্বনা দিতে শনিবার বিকালে বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের পশ্চিম সরসী গ্রামে ভুক্তভুগী মুক্তার বাবার বাড়িতে যান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

পারিবারিক কলহের জেরে ঢাকার খিলক্ষেতে স্বামী সোহেল সিকদারের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বাকেরগঞ্জের মেয়ে মুক্তা ইসলাম (২৫)। ঘটনার সময় স্ত্রীকে বেধড়ক মারধর করার পাশাপাশি নিজের মোবাইলে সেই নির্মম দৃশ্য ভিডিও ধারণ করেন ঘাতক স্বামী সোহেল।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ভুক্তভোগী মুক্তার মা ও তার দুই সন্তানকে সান্ত্বনা দিতে শনিবার বিকালে বাকেরগঞ্জের পশ্চিম সরসী গ্রামে নিহতের বাবার বাড়িতে যান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

সেখানে পৌঁছে নিহতের মা এবং দুই সন্তান- সাফওয়ান (৫) ও তাসফিয়াকে(৪) জড়িয়ে ধরে গভীর সমবেদনা জানান।

পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া শেষে বিলকিস জাহান শিরিন উপস্থিত সাংবাদিকদের বলেন, মেয়েটিকে মিথ্যা অপবাদ ও যৌতুকের টাকা না পেয়ে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামী নিজে নির্যাতন চালিয়েছে আর নিজেই তা মোবাইলে ভিডিও ধারণ করেছে। মূল খুনি গ্রেপ্তার হলেও এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসামিরা যেন কোনো অবস্থাতেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায় ঘাতকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

সময় আর উপস্থিত থাকেন,বরিশাল জেলা বিএনপি সদস্য নাসির হাওলাদার, মুশফিক হাসান মাসুম, ফারজানা রোজি ও মহানগর বিএনপির সদস্য শামীমা আকবর, মহিলা দলের বরিশাল জেলার সাবেক সভানেত্রী আফরোজা বেগম ও জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন, দুধল ইউনিয়ন যুবদলের আহবায় মো: খালেকুজ্জামান বাহাদুর প্রমুখ।

পুলিশ জানিয়েছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পশ্চিম সরসী গ্রামের মৃত নিজাম হাওলাদারের মেজো মেয়ে মুক্তা আক্তারের সাথে প্রায় ৬-৭ বছর আগে বিয়ে হয় ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের আলতাফ সিকদারের ছেলে সোহেল সিকদারের। পেশার তাগিদে সোহেল পরিবার নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে সোহেল স্ত্রী মুক্তাকে মারধর করে।

মারধরের ভিডিও ধারণ করে মুক্তার ভাই তারেক হাওলাদারের মোবাইলে পাঠিয়ে দেখে নেওয়ার হুমকিও দেন সোহেল। অতিরিক্ত মারধরের কারণে রাতেই মারা যান মুক্তা।

এদিকে ঘটনার পরদিন বুধবার সকালে সোহেল খিলক্ষেত থানায় গিয়ে স্ত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ করেন। তবে পুলিশের সন্দেহ হলে জেরার মুখে সে স্ত্রীকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, অভিযুক্ত স্বামীকে আটক করে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই তানভীর হাওলাদার বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার জুম্মার নামাজ পর পারিবারিক কবরস্থানে মুক্তার দাফন সম্পন্ন হয়।