September 12, 2026, 6:42 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

সিলেটে যুবক খুন, ঘাতক বন্ধু গ্রেফতার

Reporter Name

নিজস্ব সংবাদদাতা সিলেট।।
সিলেটের বিশ্বনাথে কুড়ালের কোপে প্রাণ হারিয়েছেন এক যুবক| বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটায় উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনায় ঘাতক মিজানুর রহমানকে কুড়ালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ| সে ধলিপাড়া গ্রামের মরির (দলিল লেখক) বশির উদ্দিনের ছেলে| নিহত শাহ আলম পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর ও শাহ আলমের দীর্ঘদিনের¡ বন্ধুত্ব| ঘটনার সময় শাহ আলম মিজানের বাড়ীতে আসলে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়| এক পর্যায়ে বাড়ীর সামনের রাস্তায় নিয়ে শাহ আলমকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় মিজানুর| কুপিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা তাকে আটক করেন| শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন| তবে কি কারণে এ হত্যাকান্ড? তার সঠিক কারণ জানাতে পারেনি কেউ| একটি সূত্র বলছে, তাদের মধ্যে টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনাকারীকে গ্রেফতার করা হয়েছে| ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে থানা পুলিশ।