September 12, 2026, 8:06 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

সাঁথিয়ায় হতদরিদ্র হালিমা খাতুনের পাশে ইউএনও রিজু তামান্না।

Reporter Name

শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:- পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘূদহ চরমাছখালী গ্রামের হতদরিদ্র নারী হালিমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। তার ব্যক্তিগত উদ্যোগে হালিমা খাতুনকে আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন হালিমা খাতুন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ইউএনও রিজু তামান্না তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান। তিনি সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

এ সময় ইউএনও রিজু তামান্না বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা ইউএনওর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রশাসনের এ ধরনের সহমর্মিতা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।