September 12, 2026, 8:06 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন ড. ইউনূস: গোলাম মাওলা রনি

Reporter Name

ডেস্ক রিপোর্ট।। এবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবার রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ড. ইউনূস প্রোটেকশন খুঁজছেন, আর সেটি হতে পারে রাষ্ট্রপতির পদ। নিজের ইউটিউব চ্যানেলে আজ বুধবার প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘ড. ইউনূসকে যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত।’

ড. মুহাম্মদ ইউনূস মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে পঁচে–গলে গেছেন বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। তার ভাষ্য, ‘রাজনীতির সংস্পর্শে এসে ড. ইউনূস এতটা অপমানিত এতটা অবদমিত এতটা নিগ্রহীত হয়েছে, যাকে বলা যায়—পঁচে–গলে গান্ধা হয়ে গেছেন।’

গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশে যারা আমেরিকার এজেন্ট হিসেবে কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। তাদের মধ্যে যদি ইউনূস থাকেন তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন।’

ড. ইউনূসের আর ইউরোপ–আমেরিকার কাছে যাওয়ার সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই ড. ইউনূসের। আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না। আর বাংলাদেশে মানুষ তাকে নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, মবের ভয় দেখাচ্ছে—সেক্ষেত্রে তার প্রোটেকশন প্রয়োজন। আর সেই প্রোটেকশন হলো রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ। বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং মাথার ওপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা চেষ্টা করছেন।