September 12, 2026, 7:20 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার

Reporter Name

বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।।
রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার
নিজের ক্যারিয়ারের দিকে সময় দিতে চান তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু।

রোববার ( ৩ মে) দুপুরে তার নিজ আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। সাদ বাবু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মাজহারুল ইসলাম খাদেমের পুত্র।

সাদ বাবুর ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রিয় জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল ও মূল সংগঠন বিএনপির নেতাকর্মীর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মো. সাদ বাবু ২০১৮-১৯ সাল থেকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় ছিলাম। ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলাম। দলের দুঃসময়ের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক সময় ব্যয় করে দিয়েছি ও নিজের ক্যারিয়ার অনেকটাই ক্ষতি করেছি। এখন আমি আমার ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই। তাই আর রাজনীতিতে ফিরতে চাই না। অতএব আমি জামালপুর জেলা তথা মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল এর দৃষ্টি আকর্ষণ করছি যে আমি পুরোপুরি ভাবে ছাত্রদল থেকে অব্যাহতি নিলাম। কারো সাথে অন্যায় ও খারাপ আচরণ করলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এ বিষয়ে মো. সাদ বাবু বলেন, ‘রাজনীতিতে সময় দিয়ে আমার ক্যারিয়ারের অনেকটা ক্ষতি করে ফেলেছি। এখন ক্যারিয়ারের দিকে নজর দেওয়ার সময়। তাই রাজনীতিতে আর ফিরছি না।’

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, ‘মো. সাদ বাবু আগের কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনীতি ছাড়ার বিষয়টি আমার জানা নেই।