September 12, 2026, 8:06 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

রবিবার শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক।। শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান টিভিকে প্রধান থালাপতি বিজয়। ছবি: দ্য হিন্দু শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান টিভিকে প্রধান থালাপতি বিজয়। ছবি: দ্য হিন্দু তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলা চরম অনিশ্চয়তার অবসান ঘটলো। অবশেষে শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন।

আগামীকাল রবিবার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

গত চার দিনে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। শনিবার ভিসিকে এবং আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হয়। বিকেলে যখন বিজয় লোকভবনে যান, তখন তার সঙ্গে ছিলেন জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতৃবৃন্দ।