September 12, 2026, 8:08 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

বাকেরগঞ্জে মাদকসেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে একজনকে দুই মাস এবং অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।