October 28, 2026, 9:51 am
শিরোনাম:
সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পান্ডব নদীর ভাঙনে বিলীন পাকা সড়ক, বসতবাড়ি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name

বরিশাল প্রতিনিধি।। বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর বটতলা থেকে আনন্দ মিছিল বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদ। একই সময় বিএনপি’র দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর বিএনপি। এতে দলীয় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় নগরীর ৩০টি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন বিভিন্ন ওয়ার্ডের নেতারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক, স্বনির্ভর, গনতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল জেলা বিএনপি।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি সংসদ সদস্য আবুল হোসেন খান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।