September 12, 2026, 8:08 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীর, র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name

জেলা প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল র‌্যাব-৮ ও র‌্যাব-৭, সিপিএসি, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল ০১ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বানারীপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আঃ মান্নান জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামি আঃ মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামেে আঃ হক মিয়ার পুত্র।

গ্রেফতারকৃত আসামী আঃ মান্নান জুয়েল এর বিরুদ্ধে ২০১২ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়, যার মামলা নং-৬২০/১২, জিআর নং-৮৯/১২। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি আছে। উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।