September 12, 2026, 6:41 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

খামেনির শেষকৃত্যের আয়োজনে ছোট কফিন ঘিরে কৌতূহল, যা জানা গেল

Reporter Name

ডেস্ক রিপোর্ট ।। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে রাখা ছোট একটি কফিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বড় কফিনগুলোর পাশে থাকা শিশুর আকারের কফিনটি ছিল তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির।

শুক্রবার (০৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মসাল্লা মসজিদে খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে মোট পাঁচটি কফিন ছিল। এর মধ্যে একটি ছোট কফিনের সামনে একটি শিশুর ছবি রাখা ছিল, যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আরও ছিলেন খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, তার জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল।

শুক্রবার থেকেই হাজারো মানুষ গ্র্যান্ড মসাল্লায় এসে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দেশি-বিদেশি অতিথি ও ধর্মীয় নেতারাও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে ইরানজুড়ে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। ইতোমধ্যে আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতারাও প্রথম দিকেই মসজিদে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।