September 12, 2026, 8:08 pm
শিরোনাম:
বাকেরগঞ্জে ভ্যানচালককে কু’পি’য়ে হ’ত্যা বাকেরগঞ্জে বিএনপি নেতার তাস খেলার ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত স্ত্রীকে নিজের মেয়ে-ভাইঝি বলে বিয়ে দিতেন স্বামী, পরে বরের টাকা ও গয়না নিয়ে দিতেন চম্পট বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা বাকেরগঞ্জে মাদক ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৯ আসামি গ্রেপ্তার কলাপাড়ায় মানসিক সমস্যায় আক্রান্ত ২১ বছরের যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের দুই মাস করে কারাদণ্ড, দুই ড্রেজার ও বাল্কহেড জব্দ

আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই: কাউন্সিলর পদপ্রার্থী সাবরিনা

Reporter Name
oplus_0

বাংলামিডিয়া ডেক্স রিপোর্ট।।
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মোসা: সাবরিনা আক্তার (জিয়া) আকন বলেছেন, “আমি সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।

২৬ এপ্রিল (রবিবার) বাকেরগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন।

সাবরিনা আক্তার বলেন, “নারীদের অধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গঠন এবং সামাজিক উন্নয়নমূলক কাজকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাকে এগিয়ে নেবে।

এসময় স্থানীয় ভোটাররা জানান, সাবরিনা আক্তার দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন।
আসন্ন নির্বাচনে তিনি সকলের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।