October 28, 2026, 5:57 am
শিরোনাম:
সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পান্ডব নদীর ভাঙনে বিলীন পাকা সড়ক, বসতবাড়ি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীপাড়ের মানুষ সাঈদীকে ‘আল্লাহর ওলি’ বললেন মানিক পশারীর বোন, সাক্ষ্য নিয়ে জানেন না কিছুই

বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল: কারণ কী?

Reporter Name

ডেস্ক রিপোর্ট ।। দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে কালেমাখচিত পতাকা নিয়ে মিছিল ও মোটরসাইকেল র‍্যালির ঘটনা নজরে এসেছে। ঢাকা, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

গত শনিবার মাদারীপুর শহরের মডেল মসজিদ এলাকায় আসরের নামাজের পর দেড় শতাধিক মুসল্লি কালো ও সাদা রঙের কালেমাখচিত পতাকা হাতে জড়ো হন। পরে তারা মোটরসাইকেল র‍্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচি শেষে মডেল মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে র‍্যালি শেষ হয়।

আয়োজকদের একজন ফখরুদ্দিন রাজী দাবি করেন, তারা যে পতাকা বহন করেছেন, সেটিকে তারা মুসলমানদের পতাকা হিসেবে বিবেচনা করেন।

অন্যদিকে, মিছিলে অংশ নেওয়া স্থানীয় এক ইমাম তরিকুল ইসলাম জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা টানানো ও মিছিলের প্রেক্ষাপটে মুসলমানদের পরিচয়ের প্রতীক হিসেবে কালেমাখচিত পতাকা তুলে ধরতেই তাদের এই আয়োজন।

তবে এমন কর্মসূচি শুধু মাদারীপুরেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের পতাকা নিয়ে মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে।

আয়োজকদের দাবি, এটি ইসলাম ধর্মের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে পতাকার নকশা, রং এবং এর ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্নও উঠেছে। ফলে বিষয়টি এখন জনপরিসরে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।