October 28, 2026, 10:31 am
শিরোনাম:
সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত তাশরীফের বাবার ১৭-১৮ বিয়ের দাবি মায়ের, ছেলেকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পান্ডব নদীর ভাঙনে বিলীন পাকা সড়ক, বসতবাড়ি মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে নিহত

Reporter Name

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলার এক আসামি পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের নাম নাদিরা বেগম (৪০)। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে মাদকসম্রাট হিসেবে পরিচিত মন্টু ওরফে মন্টু মেম্বারের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় নাদিরা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেলে আদালতে নেওয়ার পথে নাদিরা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যেতে পারে।