October 24, 2026, 10:10 am
শিরোনাম:
দুই সন্তানের কেউ নেয় না বিধবা মায়ের খবর, ছেঁড়া পলিথিনের ঝুপড়িতে কাটে সাফিয়ার জীবন বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে উধাও বিএনপি নেতার স্ত্রী ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডায় পুলিশের জিডি মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মাদ্রাসা শিক্ষার্থীকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেফতার ২ যুব মহিলা লীগ নেত্রী ডালিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার আসামি নিয়ে ফেরার পথে প্রাণ গেল এসআই ও বিএনপি নেতার বাকেরগঞ্জে দুই ইউনিয়নের সংযোগ সেতু এখন মরণফাঁদ, বন্ধ যানবাহন চলাচল

আকস্মিক বন্যা হতে পারে ৫ জেলায়, সতর্কবার্তা

Reporter Name

অনলাইন ডেস্ক।।
আকস্মিক বন্যা হতে পারে ৫ জেলায়, সতর্কবার্তা
দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী প্রাক-মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
আগামী ৭ মে পর্যন্ত সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় স্থানভেদে ১৫০-৩৫০ মি.মি. বৃষ্টিপাত হতে পারে।

এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানি সমতল সপ্তাহের প্রথম ভাগে বৃদ্ধি পাবে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে সপ্তাহের শেষ ভাগে বৃষ্টিপাত কিছুটা কমে আসার ফলে নদীসমূহ কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।