October 29, 2026, 12:19 pm
শিরোনাম:
বরিশালসহ ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত রিকশা চালিয়ে পাঁচ সন্তান মানুষ করেও বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই নেই সন্তানের ঘরে! প্লাস্টিক কুড়িয়ে চলে কালাম-জরিনার সংসার সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name

বরিশাল প্রতিনিধি।।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনু (৩৩) অবশেষে র‍্যাব-৮-এর হাতে গ্রেফতার হয়েছেন।

র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সরোয়ার হোসেন জনি ওরফে মনু বরিশাল মহানগরীর কাউনিয়া থানার জোড় মসজিদ সংলগ্ন হাওলাদার সড়কের মৃত মনোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ধারায় ২০২০ সালে মামলা দায়ের করা হয়। মামলাটির জিআর নম্বর-১৩/২০। পরবর্তীতে মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮-এর গোয়েন্দা দল আসামির অবস্থান শনাক্তে নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।