বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বোয়ালিয়া শহীদ আলতাফ শুকুর মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ জুয়েল ডাকুয়া এবং অভিভাবক সদস্য তরুণ কুমার ব্রহ্মকে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ জুন সকাল ১০ টায় বিদ্যালয়টির অফিস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুলায়মান খান উজ্জ্বল, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, উপজেলা বিএনপির সদস্য শামীম তালুকদার, ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রানা মল্লিক, বাকেরগঞ্জ কলেজের সাবেক ছাত্রনেতা জাহিদ রুবেল, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ দুলাল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ জুয়েল ডাকুয়া বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় মোঃ সুলায়মান খান উজ্জ্বল বক্তব্য প্রদান করেন এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া মোঃ শামীম তালুকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সবাই বিদ্যালয়ের অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে নবনির্বাচিত কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।