ডেস্ক রিপোর্ট।। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় থানায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে থানার গেট ভেঙে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এক ফেসবুক পোস্টে হামলার বিষয়টি নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে জানান।
পোস্টে নাসীরদ্দীন লিখেন, ‘থানার গেট ভেঙে বিএনপি-ছাত্রদল-যুবদল হামলা করেছে।’ এছাড়া আরও একটা ভিডিও সংযুক্ত করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, থানার সামনে পুলিশের গাড়িসহ একাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া আরও একটি স্ট্যাটাসে তিনি লিখেন, প্লিজ, সেভ আস’।