October 29, 2026, 1:10 pm
শিরোনাম:
বরিশালসহ ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত রিকশা চালিয়ে পাঁচ সন্তান মানুষ করেও বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই নেই সন্তানের ঘরে! প্লাস্টিক কুড়িয়ে চলে কালাম-জরিনার সংসার সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য

Reporter Name

জেলা প্রতিনিধি বরিশাল৷
বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের কার্যালয়ের কাছের ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। দুই শিশুর মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজার এলাকার নির্ধারিত স্থানে জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় ময়লার স্তূপের মধ্যে দুটি পাত্রে নবজাতক দুটির লাশ পড়ে থাকতে দেখেন পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। পরে বিষয়টি তিনি সহকর্মী ও স্থানীয়দের জানান।

জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো তারা রাতে ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। একপর্যায়ে ময়লার মধ্যে দুটি পাত্র তার নজরে আসে। কাছে গিয়ে তিনি ভেতরে নবজাতক দুটির লাশ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দুটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নবজাতক দুটির পরিচয় এবং তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাজার ও এর আশপাশে বেশ কয়েকটি বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানের বর্জ্যের সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ দুটি কীভাবে সেখানে এলো, শিশু দুটির জন্ম কোথায় হয়েছিল এবং তাদের মৃত্যুর কারণ কী এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নবজাতক দুটির পরিচয় শনাক্তের পাশাপাশি তাদের লাশ ময়লার স্তূপে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই স্থানে দুটি নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শিশু দুটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি কীভাবে তারা ময়লার স্তূপে পৌঁছাল, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।