October 29, 2026, 1:52 pm
শিরোনাম:
বরিশালসহ ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত রিকশা চালিয়ে পাঁচ সন্তান মানুষ করেও বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই নেই সন্তানের ঘরে! প্লাস্টিক কুড়িয়ে চলে কালাম-জরিনার সংসার সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে হাইকোর্টে মামলা চলমান থাকায় দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অসহায় উজিরপুরের প্রশাসন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত

দ্বিতীয় যমুনা সেতুর দাবীতে সানন্দবাড়ীতে সংবাদ সম্মেলন

Reporter Name

(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাইবান্ধা (বালাসী) ঘাট থেকে জামালপুর (সানন্দবাড়ী) পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS)।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সানন্দবাড়ী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র মোঃ জুনায়েদ আল সিয়াম স্মারকপত্র পাঠ করেন।
এ সময় সংগঠনের সদস্যবৃন্দ আরও বলেন, গাইবান্ধার বালাসী ঘাট থেকে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পর্যন্ত যমুনা নদীতে একটি সেতু নির্মাণ এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি।

এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি অবহেলিত এই অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক চিত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

​বক্তারা আরও উল্লেখ করেন, এই সেতুটি শুধু দুটি জেলাকে যুক্ত করবে না, বরং এটি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের জন্য তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

​সংবাদ সম্মেলনে সানন্দবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS) সংগঠনের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।